আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে সদর উপজেলা বিএনপির বিক্ষোভ ও মহড়া

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে সদর উপজেলা বিএনপির বিক্ষোভ ও মহড়া

নভেম্বর ১৯, ২০২৬
Magic Card -EWH

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে সদর উপজেলা বিএনপির বিক্ষোভ ও মহড়া

নিজস্ব প্রতিবেদক ::: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ এবং অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সরব অবস্থান জানান দিয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপি। এ উপলক্ষে নগরীতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হল চত্বরসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল মহড়া দেন।

বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন ও সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম বাবুল, হক সিকদার, ডা. ফজলুল রহমান, তুহিন পন্ডিত, সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান মনিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এবং লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ লকডাউনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমাল, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সুরক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিরোধে সদর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।

সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ অন্যান্য নেতারা বলেন, জনগণের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জননিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। পাশাপাশি যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নিজেদের সাংগঠনিক অবস্থান ও প্রতিবাদ জানান সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে সদর উপজেলা বিএনপির বিক্ষোভ ও মহড়া

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে সদর উপজেলা বিএনপির বিক্ষোভ ও মহড়া

নভেম্বর ১৯, ২০২৬
Magic Card -EWH