প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নভেম্বর ২২, ২০২৬
Magic Card -EWH

প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক ::: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে অসহায় ও নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর সদর রোডে নিজের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন তিনি।

আয়োজকেরা জানান, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা পরিবার সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। কেবল সাময়িক সহায়তা নয় নারীদের এমনভাবে সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেরাই উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।

সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পতিত ফ্যাসিবাদী চক্র নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অতীতেও ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি, এবারও পারবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে বর্তমান সরকার এগিয়ে যাবে।

এ সময় তিনি নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি এবং রাজনৈতিক নেতাদের মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নভেম্বর ২২, ২০২৬
Magic Card -EWH